অল’স ফেয়ার – টিফানি অ্যাঙ্গাস
বিতর্কটা শুরু হয়েছিল একটা সামান্য, হাস্যকর বিষয় নিয়ে। সেই বিতর্কটা ছিল সবকিছু এবং কিছুই না। থালা-বাসন সিঙ্কে স্তূপীকৃত ছিল, বিলগুলো ডেস্কে অপ পরিশোধিত অবস্থায় পড়েছিল, জে’র কর্মক্ষেত্রে দিনটা বাজে গিয়েছিল, আমার নিজেরটা ছিল আরও খারাপ। কিন্তু এটা হতাশাজনক খোঁচাখুঁচি থেকে চিৎকার-চেঁচামেচি, তারপর যেন সবকিছুই মিলিয়ে গেল এক শক্ত দরজা বন্ধ হওয়ার আওয়াজে এবং আমি স্নানঘরে […]





























